September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২০টি ; আপিলের সুযোগ খোলা

ফারুক হোসেন রাজ, স্টাফ রির্পোটার

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নয় প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। এছাড়া বিএনপির এক প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত থাকলেও পরবর্তীতে বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চারটি আসনে মোট ২৯ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থনপত্রে ত্রুটি, স্বাক্ষর না থাকা, বিদ্যুৎ বিল বকেয়াসহ বিভিন্ন কারিগরি ও আইনগত কারণে নয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

যাচাই-বাছাইয়ের দিন সকালে কাগজপত্রের জটিলতায় স্থগিত রাখা হয় সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন। শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় তার বিরুদ্ধে দেওয়া ৭০ বছরের সাজা থেকে খালাসপ্রাপ্তির উচ্চ আদালতের রায়ের কাগজপত্র যাচাইয়ের জন্য রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করেন। পরে বিকেলে প্রয়োজনীয় নথি সঠিকভাবে দাখিল করায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে, বিএনপি মনোনয়নকে কেন্দ্র করে দলীয় আন্দোলন ও আলোচনা-সমালোচনায় থাকা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থনপত্রে ত্রুটি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন।

সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টির (জাপা) রুহুল আমিন গুপের সমর্থিত দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদের মনোনয়ন বাতিল করা হয় বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে। একই আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদের মনোনয়ন বাতিল করা হয়েছে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত পত্রে ত্রুটির কারণে।

এছাড়া অন্যান্য বাতিল হওয়া প্রার্থীদের ক্ষেত্রেও এক শতাংশ ভোটারের স্বাক্ষরপত্রে ভুল, স্বাক্ষর না থাকা কিংবা বিধিমালা অনুসরণ না করার অভিযোগ পাওয়া গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, “যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ