July 26, 2026, 5:25 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বর্তমান প্রজন্মের দৃষ্টিতে ওসমান হাদি এক বিশেষ নাম

ইঞ্জিনিয়ার আবু রায়হান শাফি, গুলশান ডিভিশন প্রতিনিধি

নির্বাচনী প্রেক্ষাপটে নতুনত্বের এক ভোর দেখা গেল ফজরের সময়, যখন একজন প্রার্থী ভোটারের সামনে উপস্থিত হলেন সামনাসামনি। শহরের সৌন্দর্য নষ্ট না করার দৃঢ় অঙ্গীকার থেকে তিনি ফেস্টুন, নেমপ্লেট বা কোনো ধরনের দেয়ালে লাগানো কাগজ ব্যবহার করেননি, যা সাধারণত শহরকে নোংরা ও বিশৃঙ্খল করে তোলে।

রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এমন একজন রাজনীতিবিদ, যিনি কোনো রাজনৈতিক দলের বা ব্যক্তির অন্যায়কে প্রশ্রয় দেননি এবং অন্যায়কে কোনোদিন ন্যায় হিসেবে প্রমাণ করার চেষ্টা করেননি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুর যেমন তার কণ্ঠে মানায়, তেমনি দেশপ্রেম তার ভাষায় স্বাভাবিকভাবেই ফুটে ওঠে।

বর্তমান প্রজন্মের দৃষ্টিতে ওসমান হাদি এক বিশেষ নাম। তারা মাওলানা ভাসানীকে দেখেনি, তাজউদ্দীন আহমদকে দেখেনি, কিন্তু ওসমান হাদিকে তারা নিজ চোখে দেখেছে। তাদের বিশ্বাস—ওসমান হাদি মরতে পারে না; হাদিরা কখনো মরে না, হাদিরা জন্ম নেয় পৃথিবীতে হাজারো হাদি তৈরির জন্য।

জনগণের মাঝে নতুন করে আবারও প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ? ক্ষমতা না থাকলেও দেশে যে অরাজকতা, খুন ও গুমের ধারা চালিয়ে যাচ্ছে, তা মানুষকে ভীষণভাবে ভাবিয়ে তুলছে। তাহলে তারা ক্ষমতায় থাকা অবস্থায় দেশে কতটা নির্মম নির্যাতন, খুন ও গুম চালিয়েছে—এই প্রশ্ন এখন জনমনে আরও তীব্রভাবে ফিরে আসছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ