September 16, 2026, 5:49 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

খুলনায় জোড়া হত্যা মামলার রায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনার দৌলতপুরের পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায়ে ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে অপর ২ জনকে খালাস প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর আদালত-১ এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক। খালাস পেয়েছেন কুটি ও শামীম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে। তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্না সাহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ৯ জনের নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ