September 16, 2026, 9:34 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

দৌলতপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত

আব্দুল আল মামুন, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২ টার উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।

সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমঅধিকারের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, কন্যা শিশুরা দেশের অমূল্য সম্পদ, তাদের এগিয়ে নিতে হলে পরিবার ও সমাজের ইতিবাচক মনোভাবই সবচেয়ে বড় শক্তি।

দৌলতপুর উপজেলা প্রশাসনের এই আয়োজনে অংশ নিয়ে বক্তারা সবাই কন্যা শিশুদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মো. হুমায়ুন কোবির, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম,দপ্তর সম্পাদক উপজেলা প্রেসক্লাব দৌলতপুর মো. জহির মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার বুলবুল আহমেদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার জয়মালা মন্ডল প্রমুখ।

সকলের উপস্থিতিতে চকমিরপুর, কলিয়া, জিয়ানপুর ইউনিয়নের দশটি গ্রামের ৩১ জন কিশোরী যারা আমাদের স্বপ্নসারথি দলে ১৮ বছর পূর্ণ করেছে তাদেরকে উপহার ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ