September 16, 2026, 10:13 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে- তোজাম্মেল হক তোজা

আব্দুল আল মামুন, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা বাসীর আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে দৌলতপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজা।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, এই গণসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রতিকূল আবহাওয়ায়ও এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাজপথে থেকে রাষ্ট্র মেরামতের এই রূপরেখা বাস্তবায়নে কাজ করে যাবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন-যাদের গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।একই সঙ্গে আমি সবাইকে আহ্বান জানাই- আসন্ন নির্বাচনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকুন। জনগণের শক্তিই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. নুরুজ্জামান রাশেদ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক সাদেকুর রহমান (তুলা), কৃষক দলের সাবেক সদস্য সচিব মির্জা বাদল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ