September 16, 2026, 6:32 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না– সেলিমুজ্জামান

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

ব্যক্তি স্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সচেতন থাকা এবং যেকোন মূল্যে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে ঘরে বসে থাকা যাবে না। কেউ যেন বিএনপির এবং আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তি পছন্দ থাকলেও দলীয় যেকোনও সিদ্ধান্ত মেনে নিতে ধানের শীষের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, এর মাধ্যমেই মানুষ জানতে পারবে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ কীভাবে পরিচালিত হবে এবং উন্নয়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে এবং সমগ্র উপজেলায় ধানের শীষের যত নেতাকর্মী আছে, আমাদের সবার সামনে একটি লক্ষ্য থাকতে হবে, আমাদের যেকোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনও বিকল্প নেই।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ