September 16, 2026, 6:32 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই – সেলিমুজ্জামান

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

এদেশের সাধারণ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার ( ০২ অক্টোবর) বিকেলে ৪ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমার নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ মুখ না, যে দেখে ভোট দিতে অভ্যস্ত নয়, প্রতিবেশী দেশ নেপালও এই পদ্ধতি থেকে বের হওয়ার চেষ্টা করছে, যা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে।

তিনি আরও বলেন, দেশের জন্য এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মোঃ আনোয়ার হোসেন মটু এবং সঞ্চালনা করেন, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো: মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুনশী মোঃ এনামুল হক শিমুল, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মোঃ মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ