July 27, 2026, 8:53 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বাগেরহাট জেলার সদর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

সৈয়দ জালিস মাহমুদ

ডেস্ক নিউজ

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে গঠিত ইউনুস সরকার। তাই ইউনুস সরকারের সফলতা মানে, বাংলাদেশের সফলতা। ষড়যন্ত্র করে এই সরকারকে হারানো যাবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সমজিদ সংলগ্ন বাইতুস-শরফ মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির সদর উপজেলার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপুজা রয়েছে। এই পূজায় বিএনপির সকল নেতাকর্মীদের মন্ডপে মন্ডপে সেচ্ছাসেবক হিসাবে কাজ করতে হবে।
বিএনপি নেতাকর্মীরা এই পূজায় হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপন করবে বলে জানান তিনি।

সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. অহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম,

খাদেম নেয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, খায়রুজ্জামান শিপন, সৈয়দ নাছির আহম্মেদ মালেক, তালুকদার শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
সম্মেলন শেষে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে তিন জন এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। উপজেলার ১০টি ইউনিয়ন কমিটির ৭১০ নেতা এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সভাপতি পদে- সৈয়দ নাছির আহম্মেদ মালেক ৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্ধী তালুকদার শহিদুল ইসলাম পেয়েছেন ৩০৬ ভোট।
সাধারন সম্পাদক পদে শেখ আবুল কালাম আজাদ বুল ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখ সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান শিমুল ১৮৪ ভোট এবং শেখ মহিদুল ইসলাম ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা টীমের প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ