July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ইসরায়েলি আগ্রাসন স্পষ্ট বিশ্বাসঘাতকতাপূর্ণ ও কাপুরুষোচিত

আর্ন্তজাতিক ডেস্ক

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি বলেছেন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন স্পষ্ট বিশ্বাসঘাতকতাপূর্ণ ও কাপুরুষোচিত এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন একটি গণবিধ্বংসী যুদ্ধে রূপ নিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনটি দোহায় শুরু হয়, যা গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো নজিরবিহীন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় আয়োজন করা হয়েছে। ওই হামলায় নেতারা বেঁচে গেলেও, এটি একটি হত্যাচেষ্টার ঘটনা ছিল।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি আরও বলেন, তার দেশের নাগরিকরা সারা বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসনে বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, দোহায় একটি কাপুরুষোচিত হামলা চালানো হয়েছিল, যার লক্ষ্য ছিল সেই বাড়ি, যেখানে হামাস নেতাদের পরিবার ও আন্দোলনের আলোচক দল বসবাস করছিলেন।

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে প্রসঙ্গ টেনে তিনি বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন এক ধ্বংসযজ্ঞ ও গণহত্যার রূপ নিয়েছে।

দোহা হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছিল এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি সম্ভব হয়েছিল। আমির আরও বলেন ওই কাপুরুষোচিত হামলার সময় হামাস নেতৃত্ব আমেরিকার একটি প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছিল, যা তারা দোহা ও কায়রোর মাধ্যমে পেয়েছিল।

তিনি বলেন, ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে ও এর জনগণকে উচ্ছেদ করতে চায়। সেইসঙ্গে ইসরায়েল সিরিয়ার বিভাজনের দিকেও এগোচ্ছে, কিন্তু তাদের পরিকল্পনা সফল হবে না।

শেখ তামিম বিন হামাদ আল সানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বপ্ন দেখেন যে আরব অঞ্চল একদিন ইসরায়েলের প্রভাবাধীন অঞ্চলে পরিণত হবে, কিন্তু এটি এক ভয়ংকর বিভ্রম মাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ