July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানাকে হুমকি, থানায় জিডি

Reporter Name

রামপাল প্রতিনিধি।।। বাগেরহাটের রামপাল উপজেলার প্রেসক্লাব রামপাল’র সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি এম,এ সবুর রানাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। ১৫ আগষ্টকে কেন্দ্র করে ছাত্রলীগ নাশকতা করতে পারে এমন একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় তাজউদ্দীন বাদশা ওরফে বাদল নামের মোংলা ছাত্রদল সভাপতি পরিচয়ে ০১৭২১৫১৪১৯৪ নম্বর থেকে ফোন করে হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রামপাল থানায় জিডি করা হয়েছে। যার নম্বর-৭৩৬। তারিখ ১৬-০৮-২০২৫।

 

জানা গেছে, ১৫ আগষ্টকে ঘিরে নাশকতা চালাতে পারে এমন একটি অভিযোগ ও কিছু তথ্য প্রেসক্লাব রামপাল বরাবর পাঠানো হয়। পাঠানো তথ্যপ্রমাণ সঠিক প্রতীয়মান হাওয়ায় তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে পোষ্ট দেয়া হয়। বিষয়টি প্রশাসন কে অবহিতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ও অবহিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৫ আগষ্ট রাত থেকে সবুর রানাকে ফোন করে বিভিন্নজনে বিষয়টি জানতে চান। ওই দিন রাতে উল্লেখিত নম্বর থেকে সাংবাদিক সবুর কে ফোন করা হয়। ফোন রিসিভ না করায় পরদিন ১৬ আগষ্ট সকাল ৯ টা ৩১ মিনিটে আবারো ফোন করলে বাদল ওরফে বাদশা পরিচয়ে সবুর রানার অবস্থান জানতে চায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম রনির সম্পর্কে জানতে চায়। বিষয়টি তাকে বলা মাত্রই অকথ্য ভাষায় গালাগালী করতে থাকে। তখন তার ফোন কেটে দিলেও আবারো ফোন দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রদল পরিচয় দানকারী বাদল ওরফে বাদশা হোয়াটসআপ ও ম্যাসেঞ্জারে কল করে আওয়ামীলীগের দালাল, দালাল সাংবাদিক বলে বার বার কমেন্ট করতে থাকে।

খোজ নিয়ে জানা গেছে, ফোনের হুমকিদাতার নাম তাজউদ্দীন বাদশা, সে মোংলা উপজেলার বিলুপ্ত ছাত্রদল কমিটির সভাপতি ছিল। তার বাড়ী মোংলা উপজেলায়।

এমন অবস্থায় নিরাপত্তা ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের স্বার্থে রামপাল থানায় জিডি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত বাদল ওরফে বাদশা ফোন কল করা অব্যাহত রেখেছে।

হুমকির ঘটনার নিন্দা জানিয়েছেন, প্রেসক্লাব রামপাল, মানবাধিকার সংস্থা, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বাগেরহাট-রামপাল-মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন ভিন্ন সামাজিক সংস্থার নেতৃবৃন্দ। তারা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ