July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শরণখোলায় ভেজাল ওষুধ প্রক্রিয়াকরণে ৫ হাজার টাকা জরিমানা

গাজী করিম, শরণখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে ভেজাল ওষুধ প্রক্রিয়াকরণের অভিযোগে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চলা এ অভিযানে এক পাঞ্জাবি ও কাপড় বিক্রেতার দোকানের পেছনের অংশ থেকে বিভিন্ন ধরনের ওষুধের অনিয়ম ও ভেজাল প্রক্রিয়াকরণের প্রমাণ মেলে।
 অভিযানকালে দেখা যায় ওষুধের মোড়ক থেকে সিল উত্তোলন, এক কোম্পানির মোড়কে অন্য কোম্পানির ওষুধ রাখা, বিক্রয়লব্ধ স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং কাপড়ের দোকানের পেছনে গোপন স্থানে এসব ওষুধ প্রক্রিয়াকরণ করা হচ্ছিল।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকান মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে উপস্থিত স্থানীয় জনসাধারণের সহায়তায় দোকান মালিক ও তার সহযোগীর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি গোপন স্থানে রাখা বিভিন্ন কোম্পানির সব ওষুধ স্থানীয়দের উপস্থিতিতে স্থানান্তর করা হয়।
অভিযান পরিচালনা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ