September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রামপালে দুর্বৃত্তের অগ্নিসংযোগে পুড়ল ছিন্নমূল পরিবারের স্বপ্ন

মুনাওয়ার রনি, সিনিঃ স্টাফ রিপোর্টার

বড়দিয়া গ্রামের চরে দুর্বৃত্তের অগ্নিসংযোগে গোয়ালসহ গরু, ছাগল মুরগী পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন হতদরিদ্র ফল বিক্রেতা রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, সোমবার (৪ আগষ্ট) রাত অনুমান ১ টা থেকে ২ টার মধ্যে ফল বিক্রেতা রফিকুল ইসলামের গোয়ালঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে রফিকুলের একটি গাভীন গরু, দুইটি ছাগল ও ২০ টি মুরগী পুড়ে মারা যায়। এতে রফিকুলের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। রাতের আধারে কে বা কারা তার ঘরে আগুন দিয়েছে সেটি সে বুঝতে পারছেন না। তবে ওই গোয়ালে বিদ্যুতের কোন সংযোগ দেয়া ছিল না। তার ধারনা শত্রুতা করে রাতের আধারে আগুন লাগাতে পারে দুর্বৃত্তরা। আয়ের উৎস্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ছিন্নমূল ওই পরিবারটি। তারা সরকারের সাহায্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ