September 18, 2026, 1:31 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

‎তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ায় কৃষকদলের উঠান বৈঠক

‎মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক ও দোয়া মাহফিল করেছে থানা কৃষক দল।

‎মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে গাজীরচট স্কুল এন্ড কলেজ সংলগ্ন মসজিদ মার্কেট মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।



‎ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসাইন প্রধানের সভাপতিত্বে উঠান বৈঠক ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা কৃষকদলের সদস্য সচিব মো: আবুল হোসাইন মুন্সী।

‎অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লোকমান হেকিম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন ও ছাত্রদল নেতা সানোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে এসময় বক্তারা, ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান এবং ঢাকা-১৯ এর বিএনপির মনোনিত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তথা ধানের শীষ বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।

‎দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ