বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক ও দোয়া মাহফিল করেছে থানা কৃষক দল।
মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে গাজীরচট স্কুল এন্ড কলেজ সংলগ্ন মসজিদ মার্কেট মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসাইন প্রধানের সভাপতিত্বে উঠান বৈঠক ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা কৃষকদলের সদস্য সচিব মো: আবুল হোসাইন মুন্সী।
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লোকমান হেকিম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন ও ছাত্রদল নেতা সানোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এসময় বক্তারা, ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান এবং ঢাকা-১৯ এর বিএনপির মনোনিত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তথা ধানের শীষ বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।