September 17, 2026, 8:14 pm
শিরনাম :
সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হন ভাঙারী ব্যবসায়ী শাহ আলম ।

অপরদিকে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত নির্মাণ শ্রমিক শাহ আলম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৭ দিনপর গতকাল মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাটপাকিয়া পেট্রোল পাম্প এলাকায় দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ভাঙারী ব্যবসায়ী শেখ শাহ আলম (৪২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহ আলম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত শেখ আবতুর ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি সিএনজি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নির্মাণ শ্রমিক শাহ আলম খলিফা (৩৮) বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ অক্টোবর ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় মাহিন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় নয়জন আহত হয়েছিলেন। শাহ আলম খলিফার জানাজা শুক্রবার সকাল ৯টায় পশ্চিম ইন্দ্রপাশা খায়গোবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। তিনি দুই শিশু সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ