July 28, 2026, 4:20 pm
শিরনাম :
জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ

বাগমারায় তরুণ দলের কমিটি গঠন

বাগমারা প্রতিনিধি

বাগমারায় তরুণ দলের কমিটি গঠন — সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল বাগমারা উপজেলা শাখার আওতাধীন ৫নং আউচপাড়া ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেল পাঁচটায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মিঠু সরকারকে সভাপতি এবং মোঃ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন বাগমারা উপজেলা কমিটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি. এম. জিয়াউর রহমান জিয়া, উপজেলা তরুণ দলের আহ্বায়ক হাতেম আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আঃ লতিফ রানা এবং উপজেলা জিসাসের সভাপতি আঃ জলিল।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি একরামুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাফিজুল ইসলাম সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিব হোসেন, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, দপ্তর সম্পাদক আলসারিয়া, প্রচার সম্পাদক আঃ মোতালেব এবং নির্বাহী সদস্য মোহাম্মদ নাঈম।

নতুন কমিটি গঠনের পর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি মিঠু সরকার বলেন,

“দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দলের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে তরুণদের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করে তুলবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ