বাগমারায় তরুণ দলের কমিটি গঠন — সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল বাগমারা উপজেলা শাখার আওতাধীন ৫নং আউচপাড়া ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মিঠু সরকারকে সভাপতি এবং মোঃ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন বাগমারা উপজেলা কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি. এম. জিয়াউর রহমান জিয়া, উপজেলা তরুণ দলের আহ্বায়ক হাতেম আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আঃ লতিফ রানা এবং উপজেলা জিসাসের সভাপতি আঃ জলিল।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি একরামুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাফিজুল ইসলাম সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিব হোসেন, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, দপ্তর সম্পাদক আলসারিয়া, প্রচার সম্পাদক আঃ মোতালেব এবং নির্বাহী সদস্য মোহাম্মদ নাঈম।
নতুন কমিটি গঠনের পর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি মিঠু সরকার বলেন,
“দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দলের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে তরুণদের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করে তুলবো।”