July 26, 2026, 1:53 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

কাশিয়ানী সদর ইউপি নির্বাচন : সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা দিলেন- শিমুল মুন্সি

গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা দিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক, দানবীর, অসহায়, বঞ্চিত ও অবহেলিত মানুষের আপনজন, তারুণ্যের প্রতীক, জনগণের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল, গরীবের বন্ধু মুন্সী মো. এনামুল হক শিমুল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী বাজার দুর্গা মন্দির কমিটির আয়োজনে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আমি আগামী কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আপনাদের সকলের সমর্থন চাই । আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকেও আপনাদের পাশে রাখবেন। আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।

তিনি বলেন, এই ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো এবং সদর ইউনিয়ন কে একটি শিক্ষা বান্ধব ইউনিয়ন হিসেবে গড়া তুলবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতে ও যেন আপনাদের পাশে থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এর সাথে সাথে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসময় তাঁর সমর্থকবৃন্দ ও জনসাধারণ তাকে বলেন, আপনার এবং আপনার পরিবারের এই ইউনিয়নের সাধারন মানুষ এবং এলাকাবাসীর উন্নয়নের জন্য যা করেছেন তা ভুলার নয়। এখন সময় এসেছে সে প্রতিদান দেবার, আমরা ভোটের মাধ্যমে আপনাকে জয়যুক্ত করতে সর্বাত্মক চেষ্ঠা করবো। আপনাকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এটাই আপনার উপর আমাদের প্রত্যাশা ও ভরসা। আপনি চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী বাজার দুর্গা মন্দিরে সভাপতিঃ শ্রী পলাশ কুমার দত্ত, সাধারণ সম্পাদকঃ গোকুল কুমার সাহা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গৌতম কুমার সাহা, আনন্দ কুমার পাল, বিশ্বজিৎ সাহা, নারায়ণ চন্দ্র সাহা, প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ