September 16, 2026, 6:31 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তাদের ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে: সেলিমুজ্জামান

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

“ধর্ম নিয়ে রাজনীতি এবং রাজনৈতিক ব্যবসা আর চলবে না। ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদের ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে।”

গতকাল বুধবার (০১ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির পথচলা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। যুগোপযোগী সিদ্ধান্ত ও রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দলটি সবসময় মানুষের প্রত্যাশাকে ধারণ করেছে।”

একটি দল বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের চেষ্টা করছে, যদিও তাদের এই প্রচেষ্টা বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেন, ধর্ম নিয়ে কোনো ব্যবসাই এই দেশে আর চলবে না। জনগণ এখন সচেতন, তারা কোনো ‘চেতনা ব্যবসায়ী’ বা ‘ধর্ম ব্যবসায়ী’কে প্রশ্রয় দেবে না। জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে প্রতারণা করার চেষ্টাও ব্যর্থ হবে।”

তিনি বলেন, “আজকের সংস্কারের জনক হচ্ছেন তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফাই প্রকৃত সংস্কার। আমরা সেগুলোকে সিলগালা করিনি। নতুন যৌক্তিক প্রস্তাব এলে তাও যুক্ত করা হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।” নির্বাচন প্রসঙ্গে সেলিমুজ্জামান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।”

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো: মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুনশী মোঃ এনামুল হক শিমুল, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মোঃ মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ