September 16, 2026, 9:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় সাংবাদিকদের সঙ্গে ডা. ইরানের মতবিনিময়

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ধর্ম-কর্ম-সাম্যবাদ — এই মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় উপস্থিত ছিলেন দলীয় স্থানীয় ও জাতীয় নেতাসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত আনারস মার্কার প্রার্থী হিসেবে ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ মতবিনিময় সভায় দলের আদর্শ, চলমান রাজনীতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মত বিনিময় করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সেক্রেটারী মোঃ মামুন হোসেন, যুব মিশন কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, লেবার পার্টির ভান্ডারিয়া পৌরসভার আব্বায়ক মোঃ জাকির হোসেন, কাউখালী উপজেলার যুগ্ন আহবায়ক ডাক্তার শহিদুল ইসলাম, কাঁঠালিয়া উপজেলার সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ সহ লেবার পার্টির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ