July 26, 2026, 12:43 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

নলছিটিতে মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ১২ নেতাকর্মী

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আওয়ামী লীগ শাসন আমলে নলছিটি থানায় দায়ের করা মামলা থেকে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফসহ বিএনপির ১২ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (বিশেষ ট্রাইবুন্যাল-২) বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।

আসামীদের পক্ষে চার্জ গঠন থেকে অব্যাহতির জন্য শুনানিতে অংশ নেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং আসামী পক্ষে নিয়োজিত কৌশলী ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

মামলার আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় প্রচারের দিন ধার্য্য ছিল। ঐ রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানী করতে সারা বাংলাদেশে ৬ ফেব্রুয়ারি একযোগে রায় বাধাঁগ্রস্থ করার মিথ্যা ও গায়েবী অভিযোগে মামলা দায়ের করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের গ্রেফতার করে।

পরবর্তীতে ২০১৮ সালের রাতের ভোট নির্বিগ্নে করার জন্য সারা বাংলাদেশর বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার করে এসকল মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়।

মামলায় চার্জ গঠনের মত কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত মামলার অভিযোগ গঠন থেকে অব্যাহতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ