September 27, 2026, 5:33 pm
শিরনাম :
পশ্চিমবঙ্গে ধর্মঘটের মধ্যেই গ্রামীণ ও রাষ্ট্রীয় ব্যাংক গুলো খোলা যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

কাঁঠালিয়ায় বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এতে মো. শাহিন হোসেন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

​রবিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সদস্যদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয় বিদায়ী কমিটি।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি মো. আখতার হোসেন নিজাম মিরবহর এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মহিউদ্দিন মাষ্টার।

এসময় উপস্থিত ছিলেন, মো. হাবিবুর রহমান মাষ্টার, মো. আবুল হোসেন মেম্বার, মো. বাবুল ফরাজি, মো. খাইরুল বাশার, এনামুল ইসলাম তুহিন, আরাফাত হোসেন অপি, রাব্বি, নিয়াজ হোসেন।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ খানের সঞ্চালনায় এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং একটি সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান। নবনির্বাচিত সভাপতি মো. শাহিন হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ