September 27, 2026, 5:10 pm
শিরনাম :
পশ্চিমবঙ্গে ধর্মঘটের মধ্যেই গ্রামীণ ও রাষ্ট্রীয় ব্যাংক গুলো খোলা যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর দোকানের সামনে আসে বলে অভিযোগ স্বজনদের। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেওয়ার পর বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ