September 27, 2026, 4:56 pm
শিরনাম :
পশ্চিমবঙ্গে ধর্মঘটের মধ্যেই গ্রামীণ ও রাষ্ট্রীয় ব্যাংক গুলো খোলা যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। ​

কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ৮ নং টিমের আওতায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলাহাট হতে জয়নগর মীরপাড়া গ্রামে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা: নওরোজ হুদা ও পৌর কর্মচারী সংসদের সেক্রেটারী মো: আব্দুল আজিজ খান। অভিযানে অংশ নেন রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেল-সহ অন্যরা। গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ