July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মোড়েলগঞ্জে “সহযাত্রী”-এর উদ্বোধন ও কমিটি গঠন

মুনাওয়ার রনি, সিনিঃ স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে “মানুষের কল্যাণে একাত্ম আমরা” স্লোগানে সমাজকল্যাণ মূলক সংস্থা “সহযাত্রী”-এর উদ্বোধনী অনুষ্ঠান, সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ সুতালড়ি মনির উদ্দিন দাখিল মাদ্রাসায় সকালে ভোট গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।

সদস্যদের সরাসরি ভোটে মুহাম্মদ আরিফুর রহমান খান সভাপতি এবং মো. নাঈম হাওলাদার সাধারণ সম্পাদক এবং মো: তানজিম ইসলাম কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। এছাড়াও সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করা হয়।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান খান তার বক্তব্যে বলেন, “সহযাত্রী একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য হলো মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা। সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।”

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নির্বাচন, সাংগঠনিক আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা। এ আয়োজনের মধ্য দিয়ে সহযাত্রীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ