তালায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সাথে প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের যোগসূত্র স্থাপনের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যলয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উইমেন জব ক্রিয়েশন সেন্টার এর বাস্তবায়নে, পিআরভিডব্লিউ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টার নির্বাহী প্রধান আশরাফুন নাহার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, সমাজ সেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা কমর্কর্তা আতিয়ার রহমান। সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে অধ্যাপক রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, উত্তরনের সমন্বয়কারী হাসিনা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রতিনিধি রেজাউল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মধ্যমে প্রকল্পের বিগত আড়াই বছরের কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন বিরাম কুমার ঘোষ। এসময় স্ব-স্ব দপ্তরের কর্মকর্তাগন সরকারী সেবা দরিদ্র নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রদানের আশ্বাস দেন।
সভায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মী তানজিলা খাতুন, মনজিলা খাতুন ও হেলাল হোসেনসহ নারী দলের ৩০জন প্রতিনিধিসহ ৫০ জন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Alright, bra88bb. The name screams Brazil, which I presume. They seem to be targeting this market quite agressively. If you like Brazilian leagues and casinos, then be sure to check the offers: bra88bb