September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিখোঁজের ২৪ ঘণ্টা পরও মেলেনি ৫ জেলের সন্ধান, স্বজনদের আহাজারি

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগরে সাগরে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে নিখোঁজ পাঁচ জেলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। এর মধ্যে বিভিন্ন যোগাযোগমাধ্যমে নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। জীবিত ফিরে আসার আশায় থাকা পরিবারগুলোতে চলছে আহাজারি। তবে মরদেহ উদ্ধারের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে গভীর সাগর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর পরিবারগুলোর কাছে পৌঁছায়।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, ডুবে যাওয়া ট্রলারের মালিক বাদল মোল্লা তাদের মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। এমনটাই দাবি স্বজনদের।

তবে এফবি বরকত ট্রলারের যৌথ মালিক বাদল মোল্লা ও আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমরা কাউকে দিইনি। এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

বেঁচে ফেরা জেলে মিজান বিশ্বাস জানান, একটি বড় ঢেউয়ের আঘাতে মুহূর্তের মধ্যে ১৩ জন জেলেসহ ট্রলারটি উল্টে যায়। ট্রলার থেকে বের হয়ে সাতজন সাগরে ভাসতে থাকেন। পরে একটি মাছ ধরার ট্রলার এসে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তারা কিছু সময় ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করেন। এ সময় ট্রলার থেকে মনমথ নামের একজন জেলেকে ভেসে থাকতে দেখা গেলে তাকেও উদ্ধার করা হয়। দীর্ঘ সময় সেখানে অবস্থান করেও নিখোঁজ অন্যদের কোনো সন্ধান না পাওয়ায় পরে তারা আটজন অন্য একটি ট্রলারে করে ফিরে আসেন। এখনো পাঁচ নিখোঁজ রয়েছেন এবং তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলার ঘটনাস্থলে পৌঁছে আট জেলেকে উদ্ধার করে। পরে নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার গভীর সাগরে পাঠানো হয়।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য দুটি ট্রলার পাঠানো হয়েছে। তবে ট্রলার দুটি বর্তমানে নেটওয়ার্কের বাইরে রয়েছে। ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ট্রলার মালিক সমিতির পাঠানো জেলেরা ও নৌপুলিশ উদ্ধারকাজ চালাচ্ছেন। সাগর উত্তাল থাকায় এখন পর্যন্ত কোনো জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ