July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ১

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কে বদুরঝিরি টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবক মো. এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝীরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার বাসিন্দা মো. শাহজাহান ও বেলাল হোসেন। স্থানীয়
পরিবার ও স্থানীয় সূত্র জানান, দুপুর ১২টার দিকে এনামসহ তিনজন ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে লামা উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কে বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ ঘটনা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় এনামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ