September 15, 2026, 11:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগমারায় মব সৃষ্টিকারী চক্রের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মব সৃষ্টিকারী সংঘবদ্ধ একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ওই চক্র বিনা কারণে এলাকার বিভিন্ন অসহায় মানুষের উপর মব সৃষ্টি করে অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভুক্তভোগীরা সোমবার দুপুরে ভটখালী ব্রিজ সংলগ্ন ইটভাটা চত্বরে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভটখালী গ্রামের ভুক্তভোগী বিশু আলী দাবি করেন, তিনি একজন ব্যবসায়ী। সম্প্রতি এলাকার চিহ্নিত মব সৃষ্টিকারী চক্রের কয়েকজন সদস্য তার কাছে মোট অংকের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার জমিতে লাগানো ২০ টি ফলজ আম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ফেলা হয়। এই ঘটনায় তিনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করায় তাকে এবং তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

ভটখালী চন্দ্রপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক নামে অপর এক ভুক্তভোগী অভিযোগ করেন জমিজমা নিয়ে বিরোধের জেরে মব সৃস্টিকারী চক্রের সদস্য কয়েক দিন আগে তাকে এবং তার ছেলেকে মারধর করে। এই ঘটনায় তিনি থানায় জিডি করায় মব সৃস্টিকারীদের হুমির কারণে এক সপ্তাহ ধরে তিনি বাড়িতে থাকতে পারছেন না।

এছাড়াও সংবাদ সম্মেলনে ভটখালী গ্রামের জাহাঙ্গীর আলম, আবুল কাসেম, নূর মোহাম্মদ ও আব্দুল বারিকসহ একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করেন, মব সৃষ্টিকারী ওই চক্রের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করা হয়। তাদের বিরুদ্ধে কথা বলায় কয়েক দিন আগে মব সৃষ্টিকারী চক্রের সদস্য গ্রামের ৮ জন সাধারণ মানুষের বিরুদ্ধে আদালতে হয়রানীমুলক একটি মামলাও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ