September 16, 2026, 12:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কলাপাড়ায় পুজা উদযাপন ফ্রন্ট সাধারন সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক দেবাশীষ সিকদার কালার (৪২) উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ওই দিন রাতে দেবাশীষ সিকদার কালা বাদী হয়ে খোকন মন্ডল (৪৮)এবং তাঁর বড় ভাই দুলাল মন্ডল (৫২) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
আহত দেবাশীষ সিকদার কালা জানান’ তাঁর এক আত্মীয়’র সাথে খোকন মন্ডলদের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলছে। এর রেশ ধরেই খোকন মন্ডল তার বড় ভাই দুলাল মন্ডল পূর্বপরিকল্পিত ভাবে তাকে এলোপাথাড়ি লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় দেবাশীষ সিকদার কালা কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মহিলা কলেজ মিলনায়তনে ভোট দেয়ার জন্য যাচ্ছিল।

এদিকে,দেবাশীষ সিকদার কালার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পটুয়াখালাী জেলা ও কলাপাড়া উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নতুবা তারা মানববন্ধন সহ সামাজিক আন্দোলন করবেন বলে উল্লেখ করেন।

অভিযুক্ত খোকন মন্ডল এবং তার ভাই দুলাল মন্ডলের বক্তব্য নিতে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শহিদুল ইসলাম জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, দোষী অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ