October 31, 2026, 5:16 pm
শিরনাম :
কুয়াকাটায় শ্রম পরিদর্শক আটক গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ডা. শফিকুর রহমান জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে কেওড়াকাটার কোটি টাকার পর্যটন স্বপ্ন মাভাবিপ্রবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যারা বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

নিখোঁজের পর গির্জা থেকে কিশোরী উদ্ধার, মামলার রায় ১২ জুলাই

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্থানীয় একটি গির্জা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছিল পুলিশ।

ওই কিশোরীকে সাধুজন মেরী গির্জার কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীর বিরুদ্ধে মামলা করেন তার বড় ভাই স্বপন হাঁসদা। প্রায় ছয় বছর আগের ওই মামলার রায় আগামী রোববার (১২ জুলাই) ঘোষণা করা হবে।

মামলার বাদী স্বপন হাঁসদা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে আমরা প্রায় ছয় বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আমার বোনকে গির্জা থেকে উদ্ধারের পর তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। এত বছর মামলা চালাতে গিয়ে আমাদের পরিবারকে মানসিক ও সামাজিকভাবে কঠিন সময় পার করতে হয়েছে।

আগামী রোববার (১২ জুলাই) মামলার রায় ঘোষণার কথা রয়েছে। আমরা আদালতের কাছে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ পুলিশ ও মামলার বাদীর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ২০২০ সালের সেপ্টেম্বরের। ওই বছরের ২৬ সেপ্টেম্বর সকালে তানোর উপজেলার মুণ্ডুমালা মাহালীপাড়া এলাকার ওই কিশোরী বাড়ির পাশে সাধুজন মেরী গির্জার কাছে ঘাস কাটতে যায়। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।‌ পরদিন ২৭ সেপ্টেম্বর কিশোরীর ভাই স্বপন হাঁসদা তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার সন্ধান চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর দুপুরের পর তাঁরা জানতে পারেন, কিশোরীটি গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীর কক্ষে আটকে রয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন গির্জার কাছে জড়ো হয়ে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গির্জা থেকে কিশোরীটিকে উদ্ধার করে তানোর থানায় নেওয়া হয়। পরে তার কাছ থেকে ঘটনার বিবরণ জানার পর ওই রাতেই বড়ো ভাই স্বপন হাঁসদা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলায় গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীকে একমাত্র আসামি করা হয়। ঘটনার সময় তাঁর বয়স প্রায় ৪০ বছর ছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। তানোর থানায় করা মামলাটির এফআইআর নম্বর ১১। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়, কিশোরীটিকে গির্জার কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল। বাদীপক্ষ জানিয়েছে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এরপর আদালত মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (১২ জুলাই) দিন ধার্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ