July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত মটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিসাধিন অবস্থায় মারা গেছেন।

তিনি ৪৮ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান।

মৃদুল সরকার উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে নিহত মৃদুল সরকার বাড়ি থেকে মটরসাইকেল যোগে ফকিরহাট বাজারে আসছিলেন। বিপরীতদিক থেকে আসা মোল্লাহাটগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্ব আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাপসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকৎসাধিন অবস্থায় মারা যান।  

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ