July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

গোপালগঞ্জে ধর্ষণ মামলার আসামি ও সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড

মো. শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তালের পিঠা বানিয়ে খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায়।

সোমবার ০৬/০৭/২৬ দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন।

রায়ে প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ধর্ষণে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী থানার তিলছড়া গ্রামে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকাকে তালের পিঠা বানোর কথা বলে কৌশলে ঘরে ডেকে নেয় উজ্জ্বল বিশ্বাস। পরে তাকে ধর্ষণ করে। এসময় দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস ধর্ষণের কাজে তাকে সহায়তা করে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার কাশিয়ানী থানায় মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ