July 25, 2026, 6:30 pm
শিরনাম :
তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

তালায় সপ্তম শ্রেণীর ছাত্র বাসের চাকায় পিষ্ট

বি. এম. জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল সরকার নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র।

বুধবার (১ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কের শাহাপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে সন্তান কুশল সরকার নিহত হন এবং স্কুল শিক্ষক পিতা কানাইলাল সরকার আহত হন।

জানাগেছে, তালার নলতা গ্রামের কানাইলাল সরকার পরিবার নিয়ে ডুমুরিয়া উপজেলার চুকনগরে দীর্ঘদিন ধনে বসবাস করতেন। সেখান থেকে প্রতিদিন তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে পথিমধ্যে তালার হাতবাস গ্রামে স্কুল শিক্ষিকা স্ত্রী মৌমিতা সরকারকে নামিয়ে দিয়ে পরে ছেলে কুশল সরকারকে তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ে নামিয়ে দেন। তারপর তিনি রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ে যান। কানাইলাল সরকার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

‎প্রতিদিনের ন্যায় বুধবার সকালে শিক্ষক কানাইলাল সরকার চুকনগরের বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজে নিজে মোটরসাইকেল চালিয়ে রওনা হন। স্ত্রীকে হাতবাস স্কুলে নামিয়ে দিয়ে ছেলেকে নিয়ে তালায় আসার সময় পথিমধ্যে শাহাপুর বাজারে পৌছলে পাইকগাছা থেকে খুলনাগামী যাত্রিবাহী কোস্টার (খুলনা মেট্টো-জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে বেপরোয়া গতীতে এসে মটোরসাইকলকে ধাক্কা দেয়। এতে কোষ্টারের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে কুশল সরকার মারা যায়। এসময় বাজারের লোকজন এগিয়ে এসে তৎক্ষনাৎ ঘাতক বাস আটক করে এবং আহত শিক্ষক কানাইলাল সরকারকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। তবে, দূর্ঘটনার পরপরই কোস্টারের চালক পালিয়ে যায়।

এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পরপরই তালা থানা পুলিশ এবং তালা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে কুশলের মৃতদেহ উদ্ধারসহ ঘাতক কোস্টার জব্দ করে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ