July 25, 2026, 6:30 pm
শিরনাম :
তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কলাপাড়ায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নয় দফা দাবী আদায়ের লক্ষ্যে কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সিক্সলেন মহাসড়ক থেকে কুয়াকাটা জিরোপয়েন্ট পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কলাপাড়া ” নাগরিক সমাজ” এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে দাবী গুলো হলো ভাংগা-কুয়াকাটা সিক্সলেন মহাসড়ক নির্মান, পর্যটন শিল্প বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্নাঙ্গভাবে চালু করা, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটা প্রস্তাবিত স্থানে বিমান বন্দর স্থাপন, ভাংগা রেলপথ কে কুয়াকাটা পর্যন্ত সংযোগ স্থাপন, নদীভাংগন রোধ করে টেকসই বেড়িবাঁধ নির্মান, বরিশাল-ভোলা সেতু নির্মান, ভোলার গ্যাস দিয়ে (ভোলা-বরিশাল-পটুয়াখালী) শিল্পাঞ্চল গড়ে তোলা।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কলাপাড়া উপজেলার দু’টি পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মানববন্ধন উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সদস্য সচিব মুছা তাওহীদ নান্নু মুন্সী সহ নেতৃবৃন্দ।

এর আগে গত সোম এবং মংগলবার নাগরিক সমাজ এবং বন্দর ব্যবসায়ী সমিতি মাইকিং করে সকল দোকান-পাট বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ