May 12, 2026, 4:18 pm
শিরনাম :
ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার তালায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত পাথরঘাটায় জলবায়ু সহনশীলগোষ্ঠী তৈরীর লক্ষ্যে সমন্বয় সভা নেত্রকোণায় ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করার অপরাধে লিখিত অভিযোগ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবীর অভিযোগ গাজীপুরে প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে Celebi Aviation এর প্রতিনিধিগণের সৌজন্য সাক্ষাৎ রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা নিকুঞ্জে সাংবাদিক নির্যাতনকারী সেই কুখ্যাত ছাত্রলীগ নেতা রিয়াদ গ্রেপ্তার

নেত্রকোণায় ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করার অপরাধে লিখিত অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করার অপরাধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হাবিবুর রহমান।

মঙ্গলবার, (১২ মে) দুপুরে ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হাবিবুর রহমান নামে জেলা শহরের খতিবনগুয়া এলাকার বাসিন্দা।

তার অভিযোগে তিনি লিখেছেন, গত ১১ ই মে আমার জমিসংক্রান্ত স্থানীয় দরবারে বিআরএস খতিয়ান দেখানোর প্রয়োজন পরলে ডিসি অফিসের নিচে মহাফেজখানায় আসি। আসার পর নামধারী ভেন্ডার পরিচয়ে জাকির হোসেন নামের ব্যক্তি আমার কাছ থেকে ১ হাজার টাকার বিনিময়ে দুইটা খতিয়ানের কাগজ দেন। যেখানে মহাফেজখানার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্যাটসহ বেশকয়েকজনের সিল ও স্বাক্ষর রয়েছে।

 

পরবর্তীতে জানতে পারি যে, এ দুটি কাগজে ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা হয়েছে। যা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার কাগজগুলো দেখে নিশ্চিত করেছেন। এমনকি তাঁর দপ্তরে এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার মঙ্গলবার (১২ মে) দুপুরে জানান, ভুক্তভোগী যে কাগজ দুটো এনেছেন সেগুলো জাল। তাই আমরা বিষয়টি লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ