নেত্রকোণায় ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করার অপরাধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হাবিবুর রহমান।
মঙ্গলবার, (১২ মে) দুপুরে ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হাবিবুর রহমান নামে জেলা শহরের খতিবনগুয়া এলাকার বাসিন্দা।

তার অভিযোগে তিনি লিখেছেন, গত ১১ ই মে আমার জমিসংক্রান্ত স্থানীয় দরবারে বিআরএস খতিয়ান দেখানোর প্রয়োজন পরলে ডিসি অফিসের নিচে মহাফেজখানায় আসি। আসার পর নামধারী ভেন্ডার পরিচয়ে জাকির হোসেন নামের ব্যক্তি আমার কাছ থেকে ১ হাজার টাকার বিনিময়ে দুইটা খতিয়ানের কাগজ দেন। যেখানে মহাফেজখানার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্যাটসহ বেশকয়েকজনের সিল ও স্বাক্ষর রয়েছে।
পরবর্তীতে জানতে পারি যে, এ দুটি কাগজে ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা হয়েছে। যা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার কাগজগুলো দেখে নিশ্চিত করেছেন। এমনকি তাঁর দপ্তরে এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার মঙ্গলবার (১২ মে) দুপুরে জানান, ভুক্তভোগী যে কাগজ দুটো এনেছেন সেগুলো জাল। তাই আমরা বিষয়টি লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছি।