September 20, 2026, 9:29 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। 
১২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং অনলাইনে সংযুক্ত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম; উপরিচালক, স্থানীয় সরকার, মিজ্‌ আরিফা সিদ্দিকা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঞা; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; থানার অফিসার ইনচার্জবৃন্দ; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; জেলা বিএনপি, শেরপুর এর প্রতিনিধি মোঃ আব্দুল আউয়াল; জামায়াতে ইসলামি বাংলাদেশ, শেরপুর এর প্রতিনিধি মোঃ আব্দুল বাতেন; শেরপুর প্রেসক্লাব এর সভাপতি কাকন রেজা; বিশিষ্ট সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়াসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন বাংলা নববর্ষকে উৎসবমুখর ও নির্বিঘ্নে বরণ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা; মাদক নির্মূলে সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা; বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় চলমান সাময়িক জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ; ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ