
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়।
১২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং অনলাইনে সংযুক্ত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম; উপরিচালক, স্থানীয় সরকার, মিজ্ আরিফা সিদ্দিকা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঞা; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; থানার অফিসার ইনচার্জবৃন্দ; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; জেলা বিএনপি, শেরপুর এর প্রতিনিধি মোঃ আব্দুল আউয়াল; জামায়াতে ইসলামি বাংলাদেশ, শেরপুর এর প্রতিনিধি মোঃ আব্দুল বাতেন; শেরপুর প্রেসক্লাব এর সভাপতি কাকন রেজা; বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়াসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন বাংলা নববর্ষকে উৎসবমুখর ও নির্বিঘ্নে বরণ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা; মাদক নির্মূলে সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা; বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় চলমান সাময়িক জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ; ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়।