স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে জুলাই বিপ্লবের ১ম বার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উজলকুড় ইউনিয়ন উন্নয়ন ফোরাম ।
শনিবার (১৬ আগষ্ট) উপজেলার গোবিন্দপুর এজেএস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টায় এ সভা অনুষ্ঠিত হয় । এতে গোবিন্দপুর গ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রী দের কে নিয়ে কুইজ, কবিতা লেখা, স্বহস্তে রচনা লেখা এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে উজলকুড় ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ আম্মার শেখের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সভাপতি, যুব- জামায়াতে ইসলামী, রামপাল উপজেলা শাখা । বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক বাগেরহাট জেলা সভাপতি এডভোকেট ইসাদুল হক ।
এছাড়া গোবিন্দপুর এজেএস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, টাটেরহাট মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম, জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, উজলকুড় ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-অভিভাবক সহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।