September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবন হারবারিয়ায় হরিনের মাংস সহ হরিন শিকারি চক্রের ৮ সদস্য আটক

মুনাওয়ার রনি, সিনিঃ স্টাফ রিপোর্টার

হারবারিয়ায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস ও ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ শিকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড হারবারিয়া স্টেশন এর সদস্যরা সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা হতে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ এবং ২টি নৌকাসহ হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয় ।

জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ