September 18, 2026, 6:59 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফকিরহাটে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য কাজী রেজাউল ইসলাম (৪০) গ্রেপ্তার করেছে। সে উপজেলার ছোট বাহিরদিয়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই অসিম রায় ও এএসআই মিন্টু বিশ্বাস সহ পুলিশের একটি দল উপজেলা ছোট বাহিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম একজন আন্ত:জলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন থানার চারটি ডাকাতী মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ