পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই অসিম রায় ও এএসআই মিন্টু বিশ্বাস সহ পুলিশের একটি দল উপজেলা ছোট বাহিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম একজন আন্ত:জলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন থানার চারটি ডাকাতী মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #