July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রামপালে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুনাওয়ার রনি, সিনিঃ স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টারঃ রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহার ও তাঁকে পুনর্বহালের দাবিতে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রামপালবাসীর আয়োজনে রবিবার (১০ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের সম্মুখে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মোঃ আফতাব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ।

মানববন্ধনে বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচি পালন করেন। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে জনবান্ধব এই কর্মকর্তার পক্ষে অবস্থান নেন। মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, রামপাল উপজেলা সহকারী কমিশনার আফতাব আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি অফিসে দুর্নীতি, হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে। সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদান, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও আগত সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণ রামপালবাসীকে মুগ্ধ করেছে। সকল প্রকার চাপের উর্ধে থেকে তিনি সেবা প্রদানে বিশেষ স্বাক্ষর রেখেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, শেখ মোতাহার আলী, সদর ইউনিয়ন জামায়তের সেক্রেটারি মো. শেরওয়ান শেখ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল, বিএনপি নেত্রী নাজমা বেগম, উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ প্রমুখ। মানববন্ধনের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে আসা স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, উনি (আফতাব আহমেদ) আমাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধান দেন। এমন কর্মকর্তা রামপালে আগে আসেননি। বদলি হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অন্যদিকে শিক্ষিকা সালমা বেগম বলেন, সবার জন্য উনি সমান আচরণ করেন। আমরা চাই উনি এখানেই থাকুন।

স্থানীয়দের মতে, রামপালে কোনো কর্মকর্তার বদলি ঠেকাতে এটাই প্রথম সম্মিলিত ও একাত্মতার নজির। তাঁদের দাবি, উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, কাঙ্খিত সেবা দ্রুততার সাথে প্রদান করা এমন এসিল্যান্ড আফতাব আহমেদকে রামপালেই বহাল রাখতে হবে। তার বদলী হলে রামপালবাসী কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হবেন। যে কারণে জনপ্রশাসন উপদেষ্টা, বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেছেন। তাকে বদলী করা হলে নিয়মতান্ত্রিক কর্মসূচি দিবেন এমনটাই জানিয়েছেন রামপালবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ