September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

মুনাওয়ার রনি, সিনিঃ স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপি’র বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের বাসস্টান্ড থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সদর মসজিদ মোড়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজি জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ১০ টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ