September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল; হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

ফারুক হোসেন রাজ, স্টাফ রির্পোটার

দেশপ্রেম, আত্মত্যাগ আর আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী। জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করা এই তরুণের হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়া দিয়েছে। তার রক্ত যেন নতুন করে প্রশ্ন তুলেছে—এই দেশ কি শহীদদের স্বপ্ন রক্ষা করতে পারছে?

এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং শহীদ হাদীর রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

গায়েবানা জানাজা পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জিয়াউল ইসলাম। জানাজা ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা শহীদ হাদীর আত্মত্যাগ স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী কোনো ব্যক্তি নন—তিনি একটি আদর্শ, একটি প্রতিবাদী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক শক্তিকে দমন করার অপচেষ্টা চলছে। বক্তারা অভিযোগ করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ভারতের মাটি থেকে ফিরিয়ে এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। যতদিন না বিচার নিশ্চিত হবে, ততদিন রাজপথেই এর জবাব দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন আরাফাত হোসেন, ইমরান, রাহাত, নাজমুল হাসান রনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও যুবসমাজ। পুরো আয়োজনজুড়ে শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ বিরাজ করে।

শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ