September 27, 2026, 11:53 am
শিরনাম :
কয়রায় শিক্ষার পথে সেতু নেই, আছে শুধু ভেলা বাগেরহাটের মোল্লাহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, আটক ৩,অভিযুক্তের বাড়িঘরে আগুন ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম লামায় সড়কের পাশে ঝোপঝাড়; প্রতিনিয়ত ঘটছে ডাকাতি-ছিনতাই পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পৌর যুবদলের বিক্ষোভ,প্রতিবাদ সমাবেশ মূলঘর স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন পশ্চিমবঙ্গে জ্ঞানেশ কুমার কে গ্রেপ্তারের দাবীতে মিছিল বরিশালে দু’দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু বরিশালে থালা-বাসন হাতে শ্রমিকদের মিছিল ও সমাবেশ পেকুয়ায় গাড়িচাপায় শিশু মৃত্যু

কালীগঞ্জে ২০ লিটার চোলাইমদসহ শীতল গমেজ গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ থানাধীন পিপ্রাশৈড় এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার অবৈধ চোলাইমদসহ শীতল গোমেজ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৯ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম শেখের নেতৃত্বে একটি দল পিপড়াশৈর এলাকায় অভিযান চালায়। এসময় শীতল গোমেজের বসতবাড়ীর পূর্ব পাশের একটি ঘর থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।

গ্রেফতারকৃত শীতল গমেজের বাড়ি একই এলাকার পাসকা গোমেজ ও মৃত সুনীল গোমেজের ছেলে বলে জানা যায়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৪(খ) অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম শেখ এবং তদন্তভার নিয়েছেন এসআই (নিঃ) মোহাম্মদ আয়ুবুল ইসলাম।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ