September 27, 2026, 3:24 pm

সিজেপি দলের কর্মী চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের উপর ‌হামলা

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, শনিবার পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি এলাকায়, ২৫ শে সেপ্টেম্বর সিজেপির দলের কর্মী চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন।

জানা যায় ককরোজ জনতা পার্টি (সিজেপি)) দলের কর্মী চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন ,
দলের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি এলাকায় বিজেপির সঙ্গে যুক্ত বলে পরিচিত কয়েকজন ব্যক্তির চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায় কে কথিতভাবে মারধর করেন। এই ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন,

আহত চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের, শরীরে বেশ কয়েকটি ক্ষত চিহ্ন রয়েছে, তাহার ঠিকানা, গ্রাম ও পোস্ট কেন্দা, থানা জামুরিয়া ,কেন্দা ফাঁড়ি, পশ্চিমবঙ্গ বর্ধমান ৭১৩৩৪২

সিজেপি এর পশ্চিমবঙ্গ কো-অর্ডিনেটর আব্দুল হাফিজ ও দ্বীপদিয়া গাঙ্গুলীর নেতৃত্বে সিজেপির একটি প্রতিনিধিদল ২৬ সেপ্টেম্বর চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে জানান।. প্রতিদিন দল তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেবেন, ঘটনার বিষয়ে তাহার কাছ থেকে বক্তব্য শুনবেন বলেও জানান, হামলার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন। এবং তার কি ধরনের সহায়তা ও সহযোগিতা প্রয়োজন তাহাও খতিয়ে দেখবেন।

সিজেপি প্রশাসনের কাছে এই ঘটনার ন্যায় সঙ্গত ও নিরপেক্ষ তদন্ত করার এবং তদন্তে যাদের দায়ী হিসেবে পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান,
রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ও আইন সম্মত উপায়ে সমাধান করা উচিত বলে পুনব্যক্ত করে, সি জে পি পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যাহাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ