September 27, 2026, 3:37 pm

তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে দুই সপ্তাহ ব্যাপী দর্জি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

জার্মানির মাল্টিজার ইন্টারন্যাশনালের অর্থায়নে ও মুক্তি ফাউন্ডেশনের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস।

মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মহিউদ্দিন মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পপি খাতুন।

উক্ত প্রশিক্ষণে ২০ জন উপকারভোগী নারী অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ