September 27, 2026, 2:40 pm

রমজাননগর ইউনিয়নের জন্য কাজ করতে চাই : চেয়ারম্যান প্রার্থী সহিদ

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারলে সততা , দক্ষতা, জবাবদিহিতা এবং জনকল্যাণমুখী কাজ করব বলে অঙ্গীকার করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক , শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, প্রাক্তন ইউ,পি সদস্য মৃত আলহাজ্ব সুরত আলী গাজীর পুত্র, বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো. সহিদুজ্জামান সহিদ।

মো. সহিদুজ্জামান সহিদ জানান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনয়ন পেলে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করব। আমি নির্বাচনে জয় লাভ করলে , ইউনিয়নের সব উন্নয়ন কাজের বাজেট ও বরাদ্দকৃত অর্থের হিসাব উন্মুক্ত রাখব, জনগনের সামনে তা পরিষ্কার করা হবে। জন্ম নিবন্ধন, ভিজিডি/ভিজিএফ কার্ড, বয়স্ক , বিধবা , প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সরকারি সহায়তা বিতরনে কোন ধরনের স্বজনপ্রীতি বা ঘুষ বানিজ্য হতে দিবনা। পরিষদের নাগরিক সনদ, পারিবারিক সনদ, ওয়ারিশ সনদ, উত্তরাধিকারী সনদ,ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ যাবতীয় সনদ পত্র, প্রত্যয়ন পত্র বা সেবামূলক কাজ হয়রানী ছাড়া দ্রুত প্রদান করা হবে । রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার মতো মৌলিক উন্নয়ন কাজ গুলো সঠিক ও টেকসই ভাবে সম্পন্ন করা হবে।

স্থানীয় যুব সমাজকে রক্ষা করতে মাদক, জুয়া , ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও সালিশ-বৈঠকে পক্ষপাতিত্বহীন বিচার নিশ্চিত করা হবে। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমান ভাবে অংশ গ্রহন করে সম্প্রীতি বজায় রাখা হবে। প্রাকৃতিক দূর্যোগ বা সংকটে দলমত নির্বিশেষে সবার পাশে সবার আগে দাঁড়ানোর চেষ্টা করব। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মানোন্নয়ন ও গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ